খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: দুই নারীসহ ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ০৩:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:২৪

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত ধোঁয়ায় আটকে এবং ইন্টারনেট তার বেয়ে নিচে নামতে যেয়ে তারা পড়ে যান। তাদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)।

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতারা হলেন– হাসনাহেনা (২৭),মোহাম্মদ রফিকুল ইসলাম (৬৩) এবং আকলিমা আক্তার।

গুরুতর অবস্থায় উদ্ধার করে রফিকুল ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃতের ছেলে নাজমুস সাকিব জানিয়েছেন, তার বাবা একজন প্রকৌশলী ছিলেন। খাজা টাওয়ারের ১৩ তালায় সাইফ পাওয়ার টেকের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন তিনি। মিরপুর-১ নম্বর সেকশনের শাহ আলিবাগ সলিমুল্লাহ মার্কেট রোডে। 

এর আগে, আগুন লাগার পর দ্রুত নিচে নামতে গিয়ে ইন্টারনেটের তার ছিঁড়ে নিচে পড়ে যান অরবিট নেটওয়ার্কিং কোম্পানিতে টেলি সেলস সেকশনে হাসনা হেনা (২৭)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ফায়ার সার্ভিসের কাছে নিখোঁজের অভিযোগ থাকার কারণে বিভিন্ন ফ্লোর তল্লাশি করে আকলিমা নামে আরও এক নারীর মরদেহ রাত সাড়ে ১২টার পর উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢামেকে।

এছাড়াও আহত অবস্থায় ১০ জনকে ভবন থেকে উদ্ধার করা হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আহতরা ঢামেক ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

/এআইবি/আরটি/এলকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের