জবি ছাত্রদলের ৩ নেতা আটক

জবি প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৩, ১৬:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৩০

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আটক হওয়া নেতারা হলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (৩১) ও সহসাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার সাইদী (২৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

তিনি আরও বলেন, তারা ঢাকা মহানগরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিলেন। কোতোয়ালি থানায় মে মাসের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম