গাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৭:২০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:২৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। ধরিয়ে দিতে পারলে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই টাকা ক্যাশ দেওয়া হবে।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতবিনিময় সভা

কমিশনার বলেন, জ্বালাও-পোড়াও যেভাবে হচ্ছে তার অন্যতম উপাদান হচ্ছে এই পেট্রোল। সেটিকে ব্যবহার করে কেউ যেন জনগণের জানমালের বিঘ্ন ঘটাতে না পারে সে ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাম্প মালিক অ্যাসোসিয়েশন সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক। সচেতন নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এসবের প্রতিরোধ করা। এ ধরনের কোনও দুর্ঘটনা যেন না ঘটে। আপনারা জেনেছেন ওয়ারী ও ডেমরায় বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে হেলপার ও চালক ছিল। ডেমরার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী