এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৩:০৯আপডেট : ০৯ মে ২০২৫, ১৩:০৯

প্রায় এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় তেজগাঁও থানা-পুলিশ ওয়ারেন্ট নিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিসি তালেবুর রহআন জানান, বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির তেজগাঁও থানার একটি দল এসআই আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁও থানার শাহিনবাগ এলাকায় যান। এক পর্যায়ে সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান পলিশ সদস্যরা। ওই দলের সদস্যরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করেছে। এ জন্য তাদের কেউ জানতেন না, ওটা এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। সেদিন তার সঙ্গে ছিলেন আরও পাঁচ জন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের