৬৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৭:৫১আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:৫১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী অনেকেই ছিলেন, প্রধানমন্ত্রী অনেকেই আসবেন; তবে বদলে দেওয়া বাংলাদেশের রূপকার একজন শেখ হাসিনাকে হাজার বছরেও পাওয়া যাবে না।

রবিবার (১২ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সেতাবগঞ্জ পৌরসভাধীন ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৪৪টি উন্নয়ন কজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

নৌ পরিবহন মন্ত্রণায় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করার জন্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপন করতে হবে। নেতৃত্বের কোনও বিকল্প নাই। এই ভূখণ্ডে আমরা অনেক নেতা পেয়েছি, অনেক সংগ্রাম হয়েছে। অনেক রক্ত দেওয়া হয়েছে, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। কারণ নেতৃত্বের দুর্বলতা ছিল, নেতৃত্ব সঠিক ছিল না, পরিকল্পনা ভুল ছিল। সঠিক নেতৃত্বই সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশকে বদলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিন বদলের সনদের কথা বলেছিলেন। আজ তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। চেনাই যায় না। শুধু রাস্তাঘাট-ব্রিজ-কালভার্ট নয়, মানুষের জীবন, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, চিন্তা-ভাবনা, চেতনা সবকিছু বদলে গেছে। এই রূপান্তরিত বাংলাদেশের রূপকার হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা।’

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা এতে বক্তব্য রাখেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান