পিটার হাসকে পেটানোর হুমকি: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৬:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এই আদেশ দেন।

এর আগে সকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য রেখেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার এ তথ্য জানান। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয় তারা হলেন—চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

বাদীর অভিযোগে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালির এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে ও তাদের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ করে প্রকাশ্য জনসভায় হুমকি দেন। মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও বাংলাদেশের নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেন। তিনি পিটার হাসকে ‘বিএনপির ভগবান’ বলে ব্যাঙ্গ করেন।

আরও বলা হয়, অশালীন ভাষার ব্যবহার করেন এবং পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এই খবর ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায়  প্রকাশিত হয়। যা দণ্ডবিধির ৫০০/৫০৬/৩০৭ ও ৩৪ ধারায় হুমকি, হত্যার চেষ্টা, মানহানির অপরাধের শামিল।

/বিআই/এফএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী