৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:৩৮

সারা দেশে ৯৭ জন সহকারী জজের নিয়োগ ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে  যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি বলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিলের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। তাদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম