নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১২:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৫

২০১৩ সালের নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ ৭ জনের ২ বছর ৬ মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে কারাগারে থাকা এ আসামির ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত; যা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডিত অপর আসামিরা হলেন, সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম