বিয়ের আকদ ভেঙে যাওয়ায় ফাঁস লাগিয়ে তরুণীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ২১:৫২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২১:৫৪

রাজধানীর মুগদায় বিয়ের আকদ (এনগেজমেন্ট) ভেঙে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্বপ্না আক্তার (২২) নামে এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার বিকালে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতো। পারিবারিকভাবে এক ছেলের সঙ্গে তার আকদ হয়েছিল। পরে ছেলের পক্ষ থেকে আবার তা ভেঙে দেওয়া হয়। এ কারণে হয়তো অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

তবে এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে বলে জানান এসআই।

স্বপ্নার বাবা পরিবহনশ্রমিক মো. আব্দুল কুদ্দুস শেখ ও মা মাকসুদা বেগম। তারা গ্রিন মডেল টাউনে একটি বাসায় ভাড়া থাকতো।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের