বৃহত্তর জাতীয় স্বার্থে তফসিল বাতিল ও বিরোধী নেতাকর্মীদের মুক্তি প্রদানের আহ্বান জানিয়েছেন ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বুধবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।
বিবৃতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক মহল কর্তৃক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে হঠাৎ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সরকারের একতরফা নির্বাচনে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে আমরা মনে করি।
তারা বলেন, আরও একটি বিতর্কিত ও একতরফা নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
দেশের ও আন্তর্জাতিক মহলের উদ্বেগকে উপেক্ষা করে আরও একটি একতরফা প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের দিকে অগ্রসর হলে এর সব দায়দায়িত্ব মূলত সরকারকে বহন করতে হবে বলে আমরা মনে করি।









