যাত্রাবাড়ীতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ১৫:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৫:৪৬

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ার ধার্মিকপাড়া (মিনি কক্সবাজার) মোতালেব চত্বরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের (বন্দন এন্টার প্রাইজ) ভেতর থেকে এক কিশোরী (১৪) ও রাহিম (২৫) নামে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অচেতন অবস্থায় ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার মাইকেলকে (২৬) উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, গত রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে যেকোনও সময়ে তাদের দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কিশোরী, অপরজন ওই প্রতিষ্ঠানের কর্মচারী। আরেক জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার।

ওসি মফিজুল আলম বলেন, ওই রুমে তারা অ্যালকোহল পান করেছিল, এমন আলামত পাওয়া গেছে। আমরা তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি। কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।

তাদের মৃত্যুর কারণ কী তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি। 

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম