আহকাব আন্তর্জাতিক মেলা শুরু ৩০ নভেম্বর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩০

বাংলাদেশে অ্যানিমেল হেল্থ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) পঞ্চমবারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিন দিনের এই মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আইটি ও মিডিয়া ম্যানেজমেন্ট সাব-কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দিন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ২১৫টি কোম্পানির ৫৮০টি স্টল থাকবে। মেলায় বাংলাদেশ, চীন, মিশর, জার্মানি, ভারত, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতনামা অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এতে অ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণ উপস্থাপন করা হবে। এছাড়া এই মেলা দেশের মৎস্য ও প্রাণিজ খাতের সমস্যা এবং এর প্রতিকার, কারিগরি উন্নয়ন, নিরাপদ আমিষের স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপকভাবে অবদান রাখবে। মেলায় পোষা প্রাণির রোগ নিরাময় ও লালন-পালনের বিভিন্ন তথ্য প্রদর্শন করা হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রাণিজ ও মৎস্য খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক প্রমুখ।

এর আগে, ২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০১৮ সালে এ মেলা আয়োজিত হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– আহকাবের প্রেসিডেন্ট সায়েম উল হক, মহাসচিব মোহাম্মদ আফতাব আলম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম