ডিবি কার্যালয়ে শামীম ওসমান

‘দেশে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৬:০২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:০২

বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন,এ বিষয়ে আমার নলেজে যতটুকু আছে,সেগুলো তাকে জানাতে চাই। সে কারণেই আমি ডিবিতে এসেছি।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চায়— যেখান থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’

শামীম ওসমান আরও  বলেন, ‘আপনারা জানেন যে, ছাত্র রাজনীতি করতে করতে এতদূর এসেছি। আমি গতকাল (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন করে বলেছি— যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা মেরেছে। এ ধরনের বেশকিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সেই দেশই উন্নত হয়, যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনও ঘটনা জানতে পারলে, সেগুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি দেশের সব মানুষের দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগেরও কোন নেতা হিসেবে না, যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি— তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেই তথ্য সঠিক কিনা, সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’

এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম