স্মোকিং জোন বাতিলে প্রয়োজন শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৩আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৩

যুক্তরাজ্য, তুরস্ক, কানাডা, থাইল্যান্ড ও নেপালসহ বিশ্বের ৬৭টি দেশ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে। বাংলাদেশে পাবলিক প্লেসে ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা (ডিএসএ)’ বা ‘স্মোকিং জোন’ বাতিল করতে একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োজন। একইসঙ্গে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গঠন ত্বরান্বিত করতে আইনের বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ বিষয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বক্তরা এসব কথা বলেন।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের প্রোগ্রামস ম্যানেজার আবদুস সালাম মিয়া, কমিউনিকেশন্স ম্যানেজার হুমায়রা সুলতানা এবং বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন ইনচার্জ ও এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে পাবলিক প্লেস, রেস্তোরাঁ ও গণপরিবহনে স্মোকিং জোন থাকার কারণে পরোক্ষ ধুমপানজনিত ক্ষতির শিকার হচ্ছেন অধূমপায়ীরা। এতে করে ৮৫ শতাংশ  হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। অপরদিকে, স্মোকিং জোনকে ব্যবহার করে ৭৩ শতাংশ রেস্তোরাঁয় তামাক কোম্পানি বিজ্ঞাপন-সামগ্রী প্রদর্শন করছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, কানাডা, থাইল্যান্ড ও নেপালসহ বিশ্বের ৬৭টি দেশ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে।’

মোখলেছুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনীর জন্য যে খসড়াটি প্রণয়ন করেছে, সেটি পাস হলে দেশে আইনটি এফসিটিসি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও শক্তিশালী হবে। ফলে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গঠন ত্বরান্বিত হবে।’

আবদুস সালাম মিয়া বলেন, ‘হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন জনপরিসর ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা (ডিএসএ) থাকলে অধূমপায়ীদের পাশাপাশি সেবাকর্মীরাও পরোক্ষ ধূমপানের শিকার হন। থাইল্যান্ড, নেপাল, আফগানিস্তানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু দেশ ধূমপানমুক্ত পরিবেশ সূচকে ভালো করলেও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে ডিএসএ বাতিলের প্রস্তাব সংবলিত খসড়া সংশোধনীটি পাস হলে বাংলাদেশও এসব দেশের কাতারে পৌঁছাবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম