এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ০২:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৫৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট থেকে ৪ কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার (২৯ নভেম্বর) শারজাহ থেকে আসা ফ্লাইটটি দিবাগত রাত পৌনে ৮টার দিকে অবতরণ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার অভিযান পরিচালনা করা হয়। শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫২০ ফ্লাইটটি আনুমানিক রাত ৭টা ৪৪ মিনিটের দিকে চট্টগ্রামে অবতরণ করে। উড়োজাহাজটি ৫ নম্বর বোডিং ব্রিজে সংযুক্ত করে যাত্রী নামানো জন্য প্রস্তুতি নেয়। ওই ফ্লাইটে অভিযান পরিচালনা করে বিভিন্ন সিট তল্লাশি করা হয়। ৯এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। 

পরবর্তী সময়ে উদ্ধারকৃত দুটি প্যাকেট কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮টি স্বর্ণবার পাওয়া যায় বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণবারসমূহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের নিকট হস্তান্তর করা হয়েছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম