ছুটির রাতেই ছিনতাই করে তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) ও মো. সুজন (১৯)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিরা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান পোশককর্মী। আর হৃদয় সিএনজিচালিত অটোচালক। তারা শুধু ছুটির রাতেই ছিনতাই করে।

তিনি আরও বলেন, সাধারণত বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যায়। আবার অনেকেই ঢাকা আসে। এসব যাত্রীকেই টার্গেট করে তারা। সারা রাত ঘুরে কোনও যাত্রীকে একা পেলেই ছুরি ধরে সব ছিনিয়ে নেয় তারা।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম