২ দিনের মধ্যে বদলি করতে হবে ডিএমপির ৩৩ থানার ওসিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:০৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনা অনুযায়ী, আগামী মঙ্গলবারের (৫ ডিসেম্বর) মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে।

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩টি থানার ওসিদের বদলি করা হবে। দুই-একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে।’ ওসিদের বদলির কারণে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার।

এছাড়া রবিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের গত ৩০ নভেম্বর দেওয়া চিঠির আলোকে ডিএমপির যেসব থানায় ওসিদের চাকরি ছয় মাসের বেশি সম্পন্ন হয়েছে, তাদের বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন পুলিশ কর্মকর্তাদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে।

গত ৩০ নভেম্বর স্মারকে ‘ওসি বদলি’ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময়কাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।

আরও পড়ুন:

সব থানার ওসিকে বদলির নির্দেশ

/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের