পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তারিকুল ইসলামকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হ, ১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি দুবাই, মার্দ্রিদ, ত্রিপোলি ও এথেন্সে বিভিন্ন পদে কাজ করেছেন।
লালমনিরহাট নিবাসী তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন।









