নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার এক মামলায় ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত রাজধানীর দারুসসালাম থানার এ মামলায় সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এদিন (বৃহস্পতিবার) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর রাকিবুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। কারাকর্তৃপক্ষ আসামিকে (মামুনুল হক) আদালতে না পাঠানোয় আদালত ভার্চুয়ালি যুক্ত হয়ে সাক্ষ্য গ্রহণ করেছেন। এ নিয়ে মামলাটিতে ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলাটিতে আগামী ২৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ঠিক করেছেন আদালত।

মামলার বিষয়ে আসামি পক্ষের সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামলার কোনও আসামি তার কথা বলেন নাই। রাজনৈতিক কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। উনি (মামুনুল হক) সুস্থ থাকার পরও তাকে আদালতে হাজির করা হয় না।

তিনি আরও জানান, প্রায় ৪০টি মামলার আসামি মামুনুল হক। যার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ধর্ষণের মামলার বিচার সবচেয়ে এগিয়ে রয়েছে। বাকী মামলাগুলোর মধ্যে ৩টি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ও ১০টির মতো চার্জশিট দাখিল হওয়ার পর চার্জগঠনের পর্যায়ে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। মামলাগুলোর অধিকাংশই নাশকতার মামলা। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কয়েকটি মামলা রয়েছে। মামলার আসামিদের মধ্যে হেফাজতে ইসলাম, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও আসামি রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ১০ ডিসেম্বর রাজধানীর মিরপুর মাজার রোডে একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি করেন বাস মালিক মাহবুবুর রহমান।

২০১৩ সালের ১৯ জুলাই মামলাটি তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মামুনুল হকসহ  ৫ জনকে আসামি করা হয়। মামলার অপর ৪ আসামি হলেন, সিহাব, কালু, রাসেল ও জাকির।

/এআই/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের