বিজয় দিবসে পতাকা লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সুজন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুজন দর্জির (সেলাই) কাজ করতো।

সুজনের মা অরুনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় এসে, ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) উপলক্ষে বাংলাদেশের পতাকা লাগানোর জন্য বাড়ির ছাদে ওঠে সুজন। সেখানে পতাকা লাগাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে রাত পোনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মো. জালাল মিয়ার ছেলে সুজন কামরাঙ্গীরচরের নার্সারি মোড়ের ৪ নম্বর গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। আর ওই বাসার দ্বিতীয় তলার  ছাদে এ দুর্ঘটনা ঘটে।

সুজনের বাবা জালাল মিয়া পুরানো কাপড় কিনে নিয়ে আসতেন। সেগুলোর প্রয়োজন মতো কাটা-সেলাইয়ের কাজ করতো ছেলে সুজন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম