ছুরি নিয়ে ফুটপাতে ঘোরে, একা পথচারী পেলেই ছিনিয়ে নেয় সর্বস্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪

নির্জন ফুটপাতে ওত পেতে থাকতো। একা পথচারীকে পেলে ছুরি ধরে সব ছিনিয়ে নিতো। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ছিনতাইয়ের অভিযোগে মো. মাসুদ মিয়া প্রকাশ (৩৩) নামে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, সে নির্জন ফুটপাতে ওত পেতে থাকে। একা পথচারী পেলেই ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যায়। প্রায় ১০ বছরে সে অর্ধশতাধিক ছিনতাইয়ে জড়িত ছিল। মাসুদ গ্রেফতার এড়াতে বিভিন্ন নামে পরিচয় দেয়। গ্রেফতার এড়াতে প্রতিবারই সে পুলিশের কাছে ভুল নাম বলতো। বিভিন্ন সময়ে বাবুল, আফছার, নাজিম নামে পরিচয় দিয়েছে সে।

তিনি আরও জানান, গতকাল রাতে সে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ে ব্যাংক এশিয়ার সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। মাসুদ একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের