চোরাই পিস্তলে ভাই হত্যার প্রতিশোধ নেন পিচ্চি মনির: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় বাসার সামনে রাতের অন্ধকারে মো. রমজান আলী ওরফে পেটকাটা রমজানকে গুলি করে অজ্ঞাতরা। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে চুরি, মাদক, পরকীয়া ও ভাই হত্যার প্রতিশোধসহ বেশ কয়েকটি ঘটনা সামনে চলে আসে। ভাই হত্যা ও স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতেই রমজানকে হত্যা করা হয় বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংস্থাটি বলছে, হত্যার মূল পরিকল্পনাকারী মনির ওরফে পিচ্চি মনির। আর রমজানকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি চুরি করতে গিয়ে পাওয়া। যা মাদকের বিনিময়ে চোরের কাছ থেকে নেন মনির।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জের একটি বাসায় জুয়েল মাহমুদ আপন ওরফে চোর আপন ও রাব্বী নামে দুই পেশাদার চোর স্বর্ণালঙ্কার চুরি করতে গিয়ে গুলি ভর্তি ম্যাগাজিনসহ ২টি পিস্তল চুরি করে নিয়ে আসে। পরবর্তী সময়ে জুয়েলের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও সাত কেজি গাঁজার বিনিময়ে একটি পিস্তল নেন পিচ্চি মনির। এরপর এই অস্ত্র দিয়ে মনির তার আপন ভাইকে হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার নেপথ্যে ২০১৭ সালে মনিরের বড় ভাইকে হত্যা, মনিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া ও মাদক নিয়ে রমজানের দ্বন্দ্ব হয়। সব কিছু মিলিয়ে পরিকল্পনা অনুযায়ী ১৭ অক্টোবর রাতে কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় রমজানকে গুলি করে হত্যা করে। হত্যায় মনিরসহ টাইগার রাব্বি, আলী হোসেন ও সাগর সরাসরি অংশগ্রহণ করে। হত্যার পরে গত ৯ নভেম্বর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ টাইগার রাব্বি, আলী হোসেন ও সাগরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের কাছে তাদের দেওয়া তথ্য, আদালতের জবানবন্দিতে হত্যার মূল পরিকল্পনা ছিল চোরা জুয়েল ও পিচ্চি মনির।

হারুন অর রশীদ আরও বলেন, রমজানকে হত্যার ঘটনায় তার বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে একটি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। তবে অত্যন্ত কৌশলে আত্মগোপনে ছিলেন পিচ্চি মনির। গ্রেফতার এড়াতে পিচ্চি মনির পালিয়ে যায় নারায়ণগঞ্জের পাগলা, বান্দরবান এবং খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। তারা গ্রেফতার এড়াতে গোয়েন্দা স্টাইলে ঘুরতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। গতকাল তাকে বান্দরবান থেকে ধরে নিয়ে এসে কামরাঙ্গীরচরে ধারাবাহিক অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এ গ্রেফতারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের জড়িত সকলকে গ্রেফতার করা সম্ভব হলো। শিগগিরই মামলাটির চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পিচ্চি মনিরের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ২৭টি মামলা রয়েছে। মনিরের সহযোগী জুয়েল মাহমুদ আপন ওরফে চোর আপনের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর। এছাড়াও সে জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক। হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ থেকে চুরি করে আনা পিস্তলের মূল মালিকের অস্ত্রের লাইসেন্স আছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, যেহেতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ পিস্তল ও গুলিসহ সব কিছু উদ্ধার করা হয়েছে। এখন অস্ত্রের মূল মালিকের লাইসেন্স ছিল কিনা সেটি আমরা তদন্ত করে দেখবো।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ