রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. দানু মিয়া (৪০)। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন-মো. বাবুল (৪২) ও বিষু (৩০)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দানু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুই শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।

সহকর্মী সিদ্ধিকুর রহমান জানান, ক্যান্টনমেন্ট থানাধীন শহীদ মোস্তফা কামাল লাইন এর পাশে নির্মাণাধীন ১৪ তলা ভবনের পঞ্চম তলার বাহির অংশে সেফটি টিনের ওপর দাঁড়িয়ে পরিষ্কারের কাজ করেছিলেন তারা। ওই সময় সেফটি টিন ভেঙে নিচে পড়ে গিয়ে আহত হন তিন জন।

মৃত দানু কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজেন্দ্র পুর গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। বর্তমানে ভাষানটেক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম