ছিনতাই করা গাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই করতো তারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ২১:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২১:১৪

দেশের জনপ্রিয় রাইড শেয়ার উবারের গাড়ি ভাড়া করে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, ছিনতাই করা গাড়ি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করতো এই চক্রটি। চলতি বছরের মে মাসের ১৯ তারিখ যাত্রী বেশে গাড়িটি ছিনতাই করা হয়। এরপর গত সাত মাস ধরে সেই গাড়ি ব্যবহার করে ছিনতাই করে আসছিল তারা।

গাড়ি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- আবু ছালেক জুয়েল (৩৩), মো. মিজানুর রহমান (৩৫), মো. সোহাগ হাওলাদার (৩৫)। শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময়ে ছিনতাই হওয়া গাড়ি ও মোবাইল উদ্ধার করা হয়।

রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঢাকা শহরে উবার একটি জনপ্রিয় যানবাহন। দিনে রাতে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই মাধ্যমটি কিছু ছিনতাইকারী যাত্রীবেশে উঠে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এমনই চলতি বছরের ১৯ মে মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবেশে একদল ছিনতাইকারী অ্যাপের বাইরে উবারচালক মো. মাঈনুদ্দিনের গাড়ি ভাড়া করে। এরপর গাজীপুর চান্দরার এলাকায় যায়। এরপর সেখান থেকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় এসে অস্ত্রের মুখে চালকের গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। সাত মাস পর ছিনতাই হওয়া গাড়িটি নরসিংদী থেকে ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে সিএনজি ছিনতাই করে সেটার চালককে হত্যা করেছে। সে ঘটনায় কিন্তু আমরা সিএনজিও উদ্ধার করেছি এবং আসাসিকেও আটক করেছি। এমন অনেক ঘটনা আছে। এই জন্য আমরা বলছি আমাদের সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অতি লোভে বেশি টাকার বিনিময়ে যেন চুক্তির ভারায় কেউ না যায় সেটাও খেয়াল রাখতে হবে।

রাতে ঢাকার সড়কে গাড়ি চালানো চালকদের উদ্দেশে ডিবি প্রধান বলেন, রাতের বেলা যারা উবার বা ভাড়ায় গাড়ি চালান তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে আমরা কেউ যদি এমন ছিনতাইয়ের কবলে পড়ি তাহলে আমাদের তাৎক্ষণিকভাবে থানায় জানাতে হবে।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান