৩ কোটি ভোটারকে কেন্দ্রে নিতে রিট, শুনানি ১০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১০:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারকে উপস্থিত করে বাধ্যতামূলক ভোটদানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি দিন মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়।

পরে বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এই রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে ড. বশির আহমেদ বলেন, কমনওয়েলথভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদান বাধ্যতামূলক করার বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু আছে। বাংলাদেশও কমনওয়েলথভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিটটি করেছি।

তিনি আরও বলেন, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছেন। এ ছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে ভোটার রয়েছেন সোয়া তিন কোটি। তাই রিট আবেদনে ভোটকেন্দ্রে এসব ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম