ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, নিহত ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪

গত ডিসেম্বর মাসে সারা দেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে ৭টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। গত নভেম্বর মাসে সারা দেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে। এদিকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হয়। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ২৬টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ৯টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি দুর্ঘটনা ঘটে। সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হয়।

শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে। 

এতে জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম