মাইস ট্যুরিজমের সম্ভাবনা আছে, হবে কর্মসংস্থান: পর্যটন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩২

বাংলাদেশে মাইস ( মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশান) পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। তিনি বলেন, মাইস ট্যুরিজম পর্যটন শিল্পের এমন একটি ধরন যেখানে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অপার সুযোগ রয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে একটি হোটেলে “বাংলাদেশে মাইস ট্যুরিজমের সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেন, পর্যটন শিল্প পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ অন্তর্ভুক্তিমূলক শ্রমঘন শিল্প যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতে রয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। বিশ্বের মোট কর্মসংস্থানের ১০% আসে পর্যটন থেকে এবং বাংলাদেশে ১৫ মিলিয়নের অধিক জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটনের সাথে সম্পৃক্ত রয়েছে। পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ধরণগুলোর মধ্যে মাইস ট্যুরিজম এ খাতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে যা সামগ্রিক কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব রাখছে। প্রসারের সাথে সাথে ইভেন্ট পরিকল্পনা, ভেন্যু ম্যানেজমেন্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট, লজিস্টিকস, কানেক্টিভিটি, কারিগরি সাপোর্টসহ বিভিন্ন দক্ষতা ও পেশার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধকার উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। বাংলাদেশে মাইস  ট্যুরিজমের বর্তমান অবস্থান, পর্যটন বিকাশে মাইস ট্যুরিজমের গুরুত্ব ও করণীয় এবং প্রসারে সুপারিশ প্রদান করেন।

জাবেদ আহমেদ জানান, গত কয়েক দশক ধরে মাইস শিল্প একটি গুরুত্বপূর্ণ বাজার বিভাগ এবং জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে স্বীকৃত হয়েছে। এটি শুধুমাত্র আয় বৃদ্ধির ক্ষেত্রে অর্থনীতিকে উৎসাহিত করে না, বরং আবাসন, খাদ্য ও পানীয়, কনভেনশন পরিষেবা, পরিবহন, পর্যটন এবং বিনোদনের মতো সংশ্লিষ্ট আতিথেয়তা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।

সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

/সিএ/এমএস/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম