জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় বিমানের নিজস্ব সাংস্কৃতিক দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া পিঠা উৎসবসহ কেক কাটা হয়। ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বাদ জোহর বিমানের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।
৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে গ্রাউন্ড হ্যান্ডলিং ইক্যুইপমেন্টের বিশেষ প্রদর্শনী এবং ক্রয়কৃত ইক্যুইপমেন্টের নতুন কমিশনিং করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।









