কক্সবাজার এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পরিদর্শনের সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় গত ৩ জানুয়ারি থেকে অসামরিক প্রশাসনকে সহায়তা দিতে দেশব্যাপী সেনা মোতায়েন করা হয়।









