মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ০৯:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) দীপান্বিতা বিশ্বাস দীপু। এ সময় নির্মাণাধীন ভবন থেকে তার মাথায় একটি ইট পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।

রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় ইট পড়ে দীপান্বিতা নামে এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই।

নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। এ সময় দুর্ঘটনা ঘটে। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের রাজধানীর সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল