মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম চেয়ারম্যানের ভাইও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:০০

চাঁদপুরের আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানকে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে তিনি মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৭ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে বোরহান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে গত ১৫ জানুয়ারি চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানকে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, মেঘনা নদীতে (চাঁদপুর সদর ও হাইমচরে অবস্থিত ২১টি মৌজা এলাকায়) জনস্বার্থে নিজ খরচে হাইড্রোগ্রাফিক জরিপ করার নির্দেশনা চেয়ে ২০১৫ সালে হাইকোর্টে রিট করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান। ওই রিট নিষ্পত্তি করে ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে চাঁদপুরের ২১টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনে সেলিম খানকে অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

এরপর ২০২২ সালের ১৫ মার্চ হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আপিলের শুনানি শেষে সেলিম খান বালু উত্তোলন করতে পারবেন না বলে রায় দেন আপিল বিভাগ।

এছাড়া ২০২২ সালের ২২ অক্টোবর চাঁদপুরের মেঘনা নদী থেকে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের ছেলে শান্ত খানকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের ২০২০ সালের একটি রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আরও পড়ুন:

‘নদী থেকে বালু তুলতে পারবেন না চেয়ারম্যান সেলিম খান’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম