বিচারপতি ইমান আলী লন্ডনে চিকিৎসকদের ‌নি‌বিড় পর্যবেক্ষ‌ণে

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২২ জানুয়ারি ২০২৪, ১৭:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:১২

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী এখ‌নও হাসপাত‌া‌লে চি‌কিৎসকদের ‌নি‌বিড় পর্যবেক্ষ‌ণে র‌য়ে‌ছেন। ইমান আলীর কন‌্যা ব্যারিস্টার নাজরানা ইমান সোমবার (২২ জানুয়ারি) এ প্রতি‌বেদক‌কে ব‌লেন, উনা‌কে এখ‌নও নি‌বিড় পর্যবেক্ষ‌ণে রাখা হ‌য়ে‌ছে। পর্যবেক্ষণের পর ডাক্তাররা পরবর্তী পদক্ষেপ আমা‌দের জানা‌বেন।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর জন্ম ১৯৫৬ সালের ১ জানুয়ারি। তিনি আইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ব্যারিস্টার অ্যাট ল করেন। তিনি ১৯৭৯ সালের ২১ জুন জেলা আদালত, ১৯৮২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৫ সালের ২১ আগস্ট আপিল বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

পরবর্তীকালে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পান।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ইমান আলী। ২০২২ সা‌লের ডিসেম্বরে অবস‌রের পর থে‌কে তি‌নি লন্ড‌নেই বসবাস কর‌ছি‌লেন।

/এমএস/
সম্পর্কিত
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম