প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ান।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান রমনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে আসামিদের গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকাল পাঁচটার দিকে ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের নিউজ রুমের ইমেইলে ইংরেজিতে একটি মেইল আসে। সেখানে লেখা, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর চারটায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই সেই হামলা ঠেকানোর। পরে কাজ শুরু করে সিটিটিসি। মেইল পর্যালোচনা করে সিটিটিসি জানতে পারে, হুমকি বার্তা প্রদানকারীর তখনকার অবস্থান সৌদি আরব।

আবেদনে আরও বলা হয়, দীন ইসলামসহ ঘটনায় জড়িত সন্দিগ্ধ গ্রেফতার আসামি  কবির হোসেন পরস্পরের যোগসাজসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যা করার প্রচেষ্টা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করেছে মর্মে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

/এআই/এমএস/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ