মেয়র কাপ শুরু ১০ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২১:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:২৮

আগামী ১০ ফেব্রুয়ারি চতুর্থ ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় তিনি এ কথা জানান।

মেয়র এ সময় বলেন, আমরা পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে জানাতে চাই যে, বিগত ৩ বছরের মতো এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করার অন্যতম উপায় উল্লেখ করে শেখ তাপস বলেন, এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সাথে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইবো, বিগত বছরগুলোর মতো ৭৫টি ওয়ার্ডেরই অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারবো।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের