বিশ্ব ইজতেমা নিয়ে যা বললো ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নিনিরাপত্তা প্রদানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরো ইজতেমা ময়দান অগ্নিনিরাপত্তায় কাজ করবেন ৩৫৭ ফায়ারফাইটার। তুরাগ নদে থাকবে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল।

এ ছাড়া তাৎক্ষণিক অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ারফাইটার দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে তিনটি ফায়ার নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৬৬ এই মোবাইল নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

দ্রুত অগ্নিনির্বাপণের জন্য তুরাগ নদসহ ময়দানের চারপাশে দিন-রাত ২৪ ঘণ্টা ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ময়দানের বিভিন্ন স্থানে তিনটি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে চারটি অ্যাম্বুলেন্স, টু-হুইলার, রেসকিউ কমান্ড ভেহিকল প্রস্তুত রয়েছে।

এ ছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই থাকবে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম