বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে ইতিবাচক মনোভাব উজবেকিস্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২০

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ওষুধের চাহিদার বেশিরভাগই মেটায় আমদানি করে। ওই দেশে বাংলাদেশের ওষুধ রফতানির সুযোগ নিয়ে আলোচনা করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ও উজবেক স্বাস্থ্যমন্ত্রী আসিলবেগ খুদাইরভ। এ সময় বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন উজবেক স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানান, তাদের চাহিদার বেশিরভাগ মেটায় আমদানি করা ওষুধ দিয়ে। এ সময় তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

বুধবার (৩১ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী খুদাইরভের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

 বাংলাদেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতা, বিশেষ করে হৃদরোগ ও স্নায়ু বিজ্ঞান বিষয়ে উজবেকিস্তানের জন্য উপকারী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দু’দেশের স্বাস্থ্য-সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষজ্ঞ ও গবেষক পর্যায়ে সফর বিনিময়ের ওপর তিনি জোর দেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রযাত্রা, সাফল্য ও স্বীকৃতির উল্লেখ করে এ খাতে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান।

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের মেধা, দক্ষতা ও যোগ্যতার বর্ণনা দিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনের আলোকে উজবেকিস্তানের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও সমৃদ্ধিতে তারা কার্যকরি আদান রাখতে পারেন। তিনি স্বাস্থ্য শিক্ষা পরিসরে দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেকার যোগাযোগকে আরওে নিবিঢ় ও অর্থবহ করার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম