নেপালে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫

বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব শাখাওয়াত হোসেন ‘দ্য বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নেপালের কাঠমান্ডুতে ১২তম হসপিটালিটি ইন্ডাস্ট্রি–আর্কিটেকচার, ইন্টেরিওর অ্যান্ড ম্যানেজমেন্ট (এইচআই-এআইএম) কনফারেন্সে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি অনুসারে, এই সম্মেলনে দক্ষিণ এশিয়া অঞ্চলের হোটেল খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ও বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। এতে বাংলাদেশের হোটেল খাতের উন্নয়ন ও বর্ধনে অসামান্য অবদান রাখায় প্রথম বাংলাদেশি হোটেল ব্যবসায়ী হিসেবে শাখাওয়াত হোসেন এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে তিনি হসপিটালিটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। তিনিই বাংলাদেশের একমাত্র হোটেল ব্যবসায়ী যিনি এই খাতের একজন অভিজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পিএইচডি করছেন। ইতোমধ্যে তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। 

নেপালে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি তিনটি সক্রিয় এবং চারটি আসন্ন আন্তর্জাতিক চেইন হোটেলের তত্ত্বাবধান করেন। এর আগে তিনি স্টারউড ইন্টারন্যাশনাল এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের বিভিন্ন নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনে আরও পাঁচ হোটেল ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন-এশিয়া প্যাসিফিক এক্সক্লুডিং চায়না (এপিইসি) অব ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রাজীব মেনন, ট্যুরিজম ফিনান্স করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অনূপ বালি, দ্য খাইবার হিমালয়ান রিসোর্ট অ্যান্ড স্পা-এর উমর খুরশিদ ট্রাম্বু, দ্য লীলা প্যালেসেস, হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট রাজিব কাউল এবং ফরচুন পার্ক হোটেলস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরেশ কুমার।

/এএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম