ডিএসসিসির চতুর্থ মেয়র কাপ শুরু হচ্ছে শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত 'ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা'র চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি)। এদিন বিকাল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পর্দা উঠতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ দক্ষিণ সিটির অধিক্ষেত্রভুক্ত এলাকার সংসদ সদস্যরা, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

জানা গেছে, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনে ৭৫টি ওয়ার্ড থেকে ৬৪টি করে দল অংশ নেবে। পুরো প্রতিযোগিতা হবে নক-আউট পদ্ধতিতে। ১০ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৯ ও ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের উদ্বোধনী ম্যাচ, ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল ও ক্রিকেটে বিজয়ী প্রতিটি দলই ৭ লাখ টাকা করে এবং রানারআপ দল ৫ লাখ টাকা করে পুরস্কার পাবে। আর ব্যাডমিন্টনে বিজয়ী দল ৩ লাখ এবং রানারআপ দল ২ লাখ টাকা পুরস্কার পাবে। আগামী ৯ মার্চ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা নামবে।

এবারের আয়োজনে গোলাপবাগ মাঠ, বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে ক্রিকেটের সব ম্যাচ এবং শেখ জামাল স্পোর্টস একাডেমি, আউটার স্টেডিয়াম, মতিঝিল টিএন্ডটি কলোনি খেলার মাঠ ও ধূপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠে ফুটবলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ব্যাডমিন্টনের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বকশি বাজার কেন্দ্রীয় খেলার মাঠ, ফজলে রাব্বি হল খেলার মাঠ, বাংলাদেশ মাঠ, দেলোয়ার হোসেন খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, ওরিয়েন্ট ক্লাব খেলার মাঠ এবং সামসাবাদ খেলার মাঠে অংশগ্রহণকারী দলগুলোর ফুটবল ও ক্রিকেটের অনুশীলন করবে।

ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪-এ ফুটবল খেলার ওয়ার্ডভিত্তিক দলগুলোতে ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন ও বাল্লি, ফকিরাপুল ইয়াং ম্যান্স ক্লাবের শাওন, বসুন্ধরা ক্লাবের জুয়েল এবং বিকেএসপির সালমান, ২৪ নম্বর ওয়ার্ডের হয়ে আক্কাস ও রমজান, ২৯ নম্বর ওয়ার্ডের হয়ে রাজন হাওলাদার, ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের সুজন অংশ নেবেন।

অন্যদিকে ক্রিকেটে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হয়ে হান্নান সরকার, ২ নম্বর ওয়ার্ডের হয়ে আশরাফুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডের হয়ে ইলিয়াস সানি, ২৭ নম্বর ওয়ার্ডের হয়ে জাভেদ ওমর বেলিম ও ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে মেহরাব হোসেন অপি এবারের মেয়র কাপে অংশ নেবেন।

/এএইচএ/এনএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম