ভাষার মাসে চলছে অমর একুশে বইমেলা। দিন যত গড়াচ্ছে, মেলায় ভিড় বাড়ছে পাঠক, লেখক ও দর্শনার্থীদের। বইমেলার অনুষঙ্গ হচ্ছে নতুন বই। প্রিয় লেখকের নতুন বইয়ের খোঁজে সবাই দলবেঁধে আসেন মেলায়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ৮০টি। এর মধ্যে গল্প ১১, উপন্যাস ১০টি, প্রবন্ধ ৪, কবিতা ২৫, গবেষণা ২, শিশুসাহিত্য ৫, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ৩, নাটক ১, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ২, রাজনীতি ১, রম্য ১, ধর্মীয় ১, অনুবাদ ২, সায়েন্স ফিকশন ১ ও অন্যন্য ৩টি।
এদিন মেলায় আসা নতুন বইয়ের মধ্যে কয়েকটি বইয়ের বিষয় সম্পর্কে জানা গেছে।
বিষয়: উপন্যাস
বই: কাননদিঘি
লেখক: ড. মো. আবু হেনা মোস্তফা কামাল
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ৭০০ টাকা
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
বিষয়: কবিতা
বই: আমার মাটির খুব জ্বর
লেখক: জাহিদ রেজা
প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল
মূল্য: ২৫০ টাকা
প্রকাশনী: পাঞ্জেরি
বিষয়:
বই: হলুদ সন্ধ্যায় চাঁদ
লেখক: আলতাফ হোসেন উজ্জ্বল
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২০০ টাকা
প্রকাশনী: অক্ষর প্রকাশনী
বিষয়: কবিতা
বই: অনশ্রু ঈশ্বর
লেখক: কাজী লাবণ্য
প্রচ্ছদ: রাজীব দত্ত
মূল্য: ৪০০ টাকা
প্রকাশনী: বিদ্যা প্রকাশ
বিষয়: প্রবন্ধ
বই: বাংলাদেশের দুর্নীতির দুষ্টচক্র: কারণ, মূল্য ও প্রতিকার
লেখক: হেলাল উদ্দিন আহমেদ
প্রচ্ছদ: রাজীব দত্ত
মূল্য: ৪০০ টাকা
প্রকাশনী: আগামী প্রকাশনী
বিষয়: স্মৃতিচরণা
বই: স্মৃতির রেখা
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৮০ টাকা
প্রকাশনী: ঐতিহ্য
বিষয়: গল্প
বই: লঙ্গরখানা
লেখক: বেলাল চৌধুরী সম্পাদিত
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ৫৭০ টাকা
প্রকাশনী: ঐতিহ্য
বিষয়: অনুবাদ
বই: কার্ল মার্কসের কবিতা
লেখক: মহিউদ্দিন আহমদ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ১৬০ টাকা
প্রকাশনী: ঐতিহ্য








