কুনমিং এর কনসাল জেনারেল জকি আহাদকে মরিশাসের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ১৭তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জকি আহাদ ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
দীর্ঘ চাকরি জীবনে তিনি বেইজিং, হেগ, ম্যানচেষ্টার ও কলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
সিটি কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জকি আহাদ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ করেছেন।









