ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে কলকাতা থেকে ১২ জন বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০

একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও বাংলাদেশের মানুষের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশে ১২ জন এসেছেন সাইকেল চালিয়ে। তাদের সাথে সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে এ সাক্ষাৎ হয়।

১০ম ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র‍্যালি শিরোনামে ভারতের পশ্চিমবঙ্গের সংগঠন "১০০ মাইলস"-এর ১২ জন সাইক্লিস্ট কলকাতা থেকে সাইকেল চালিয়ে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মঙ্গলবার ঢাকায় এসেছেন। ২০১২ সালে থেকে নিয়মিত এই সাইকেল র‌্যালি হয়। সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মন্ত্রী হিসেবে মুহাম্মদ ফারুক খান তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন। কোভিডের কারণে দুই বছর বন্ধ থাকার পর সাইকেল র‌্যালিটি এই বছর আবার শুরু হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এই সাইক্লিস্টদের বাংলাদেশে আবাসনসহ সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

সাইক্লিস্টরা ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

/সিএ/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান