লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ৩ বছর: স্বাধীন তদন্তের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৫

আইনি হেফাজতে লেখক মুশতাক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার মৃত্যুর ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে ‘ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক’ নামে একটি সংগঠন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মারা যান মুশতাক আহমেদ।

সংগঠনটির সদস্য সচিব প্রীতম দাশের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় অরাজকতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের কলম তুলেছিলেন মুশতাক আহমেদ। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অন্যায়ভাবে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। জামিন আবেদন ছয়বার নাকচ হওয়ার পর তিন বছর আগে এ দিনে জেলখানাতেই শেষ নিঃশাস ত্যাগ করেন মুশতাক আহমেদ।

এ মৃত্যু কার্যত ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ দাবি করে অবিলম্বে মুশতাক হত্যাকাণ্ডসহ ‘সব রাষ্ট্রীয় নিপীড়নের’ ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করে সংগঠনটি।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি পরিবর্তন করা হলেও এর মূল নিপীড়নমূলক ধারাগুলো বহাল রাখা হয়েছে বলেও অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন পরিবর্তন করলেও সরকার পূর্ববর্তী আইনের মামলাগুলো চলমান রাখে। রংপুরের সাংবাদিক খন্দকার মিলন আল মামুনসহ অনেকে এখনও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী। অনেকে জামিন পেলেও এখনও মামলায় ঘানি টানছেন। আইনমন্ত্রীর ভাষ্যমতে, মোট প্রায় ৭ হাজার মামলার মধ্যে এখনও প্রায় ৫ হাজার মামলা চলমান আছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী