৯৯৯-এর ফোনে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ উদ্ধার ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৭:১৩আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:১৩

খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা।

রবিবার (৩ মার্চ) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে রাজীব নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে রয়েছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে।’

আনোয়ার সাত্তার বলেন, ‘খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানানো হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ জন শিশু, তিন জন নারী এবং দুই জন পুরুষসহ মোট ১৫ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি