৪২০ কোটি টাকা ফেরত পাবেন ইউনিপে টু ইউ’র গ্রাহকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৪, ১৪:৪৯আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৪:৪৯

ব্র্যাক ব্যাংকের রাজধানীর এলিফ্যান্ট রোড শাখায় জমা থাকা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র গ্রাহকদের ৪২০ কোটি টাকা সরকারের কোষাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই টাকা ইউনিপে টু ইউ’র গ্রাহকরা সরকারের কাছে আবেদন করে নিতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে গ্রাহকদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। পরে তিনি বলেন, আজ আপিল বিভাগে ইউনিপে টু এর মামলার শুনানি হয়েছে। ইউনিপেটু এর গ্রাহকদের যে টাকা জমা ছিল। ব্রাক ব্যাংক এলিফ্যান্ট রোড শাখায় যে, ৪২০ কোটি টাকার একাউন্ট পাওয়া গেছে। আপিল বিভাগ আজ সেটাকে সরকারি কোষাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা বলা আছে, সেটাও দেবে। এরপর ইউনিপে টু এর গ্রাহক যারা আছেন তারা ৩০ দিনের মধ্যে আবেদন করবেন। তারপর তাদের আবেদন যাচাই-বাছাই করে তারা সিদ্ধান্ত দেবেন। 

এই রায়ের ফলে গ্রাহকদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আদালতে বলেছি, আমরা ডিক্রি পেয়েছি। তারপর এটিতে ক্রিমিনাল একটা মামলা হয়ে ক্রোক করার অর্ডার দিয়েছিল। কিন্তু অদ্যাবধি দুদক বা সরকার এটাকে ক্রোক করেনি। সুতরাং আমাদের কেন টাকা দেওয়া হচ্ছে না? তাই আইনের যে ধারা রয়েছে, সেই ধারাগুলো মেনে অবরুদ্ধ এই টাকাগুলো যেন আমাদের ফেরত দেওয়া হয়। আমাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আপিল বিভাগ বলে দিলেন— হ্যাঁ, অবরুদ্ধ এই টাকাটা সরকারি কোষাগারে নিয়ে আইনগত যারা গ্রাহক তাদের যেন ফেরত দেওয়া হয়।’

গ্রাহকেরা টাকা কীভাবে ফেরত পাবেন তার জবাবে অনিক আর হক বলেন, টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার পরে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের