দ্য ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (৪ মার্চ) রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
৫ থেকে ৭ মার্চ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন আইজিপি। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেবেন।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন আইজিপি। সম্মেলন শেষে আগামী ৮ মার্চ তিনি দেশে ফিরবেন।









