‘আগুন নিভে গেছে’ দাবি এস আলমের, শনিবার থেকে চিনি পরিশোধন শুরুর ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ১৯:০৬আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১:১১

এস আলম গ্রুপ দাবি করেছে, চট্টগ্রামে তাদের রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার থেকে তারা চিনি পরিশোধন করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় এস আলম গ্রুপ। যদিও ফায়ার সার্ভিস এ দিন সকালে জানায়, আগুন নিভতে আরও সময় লাগবে।

বিজ্ঞপ্তিতে এস আলম দাবি করে, অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গত ৪ মার্চ বিকালে ভয়াবহ এই আগুনের শুরু। সরকারের উচ্চমহল, ফায়ার সার্ভিস, নৌ ও বিমানবাহিনীসহ মিলের কর্মচারী ও প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় প্রায় ৬৪ ঘণ্টা পর গুদামের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। আগামী শনিবার (৯ মার্চ) থেকে যেন আবারও চিনি উৎপাদন ও সরবরাহ শুরু করা যায়, তাই মিল পরিষ্কারের কাজ পুরোদমে শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে গেছে ১ লাখ টনের মতো অপরিশোধিত চিনি। আশেপাশেই অবস্থিত চিনির অন্য ৩-৪টি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ১০-১২ দিনের পরিশোধিত চিনি প্রস্তুত রয়েছে যা ভোক্তাদের জন্য বাজারের সরবরাহ নিশ্চিত করবে।

এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক আখতার হাসান বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকাল থেকে ইতোমধ্যে পরিশোধিত থাকা চিনির মজুত থেকে বাজারে সরবরাহ শুরু হচ্ছে। আগামী শনিবার থেকে মূল কারখানায় উৎপাদন শুরু করা হবে। সর্বোচ্চ চেষ্টা থাকবে এই অগ্নিদুর্যোগের কোনও প্রভাব যেন বাজারে না পড়ে।’ বেঁচে যাওয়া গুদামগুলোতে বর্তমানে ৬ লাখ ৪১ হাজার মেট্রিক টন চিনির কাঁচামাল রয়েছে বলেও তিনি জানান। 

আরও পড়ুন- তিন দিনেও নেভেনি এস আলম চিনিকলের আগুন

/এসও/এমএস/এফএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম