শেখ হাসিনার মতো ডায়নামিক নেতৃত্ব দেশে আসবে কি না সন্দেহ: খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ২০:২৮আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:২৮

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশের নারীরা সব খাতে অনেক দূর এগিয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুরে পুরান ঢাকার ওয়ারীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আজ থেকে ২০ বছর আগে নারীদের জন্য সমাজ কেমন ছিল, আজ কোন অবস্থানে রয়েছে? প্রশ্ন রেখে সংসদ সদস্য বলেন, এখন প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি দিতে গেলেও সেখানে নারীদের উপস্থিতি রাখেন, যা ৩০ বছর আগে দেখা যেত না। এভাবে চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থা, অর্থনীতিসহ সব খাতে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেখিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কীভাবে সম্পর্ক ঠিক রেখে দেশকে এগিয়ে নিতে হয়। দেশের কোথাও খনিজ সম্পদ পাওয়া গেলে বড় দেশের চাপ সামলে কীভাবে উত্তোলন করতে হয়, এটা শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কেউ ভালো জানেন না। কত চমৎকারভাবে সবকিছুকে তিনি ম্যানেজ করতে পারছেন।

আগামী শত বছরেও শেখ হাসিনার মতো ডায়নামিক নেতৃত্ব আসবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে মন্তব্য করে খোকন বলেন, শেখ হাসিনা প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। পঞ্চমবার ও টানা চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বদলে যায় বাংলাদেশ। এমন কোনও দিক নেই যে তিনি বদলাননি।

এ সময় সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাই তার স্মৃতি সংরক্ষণ করার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মমতাজ বেগমের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবেদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এনএআর/
সম্পর্কিত
সৌদির সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে চায় বাংলাদেশ 
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান
সর্বশেষ খবর
জিমিকে নিয়েই ছোট হলো এশিয়ান গেমসের দল 
জিমিকে নিয়েই ছোট হলো এশিয়ান গেমসের দল 
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান