রাজধানীর ১৬ জায়গায় ‘রেডি টু কুক ফিশ’ বিক্রি করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৬:৪৮

রাজধানীর ১৬টি জায়গায় আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে পাওয়া যাবে ‘রেডি টু কুক ফিশ’। কর্মজীবী নারীদের রান্না সহজ করার জন্য এমন উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (১৩ মার্চ) মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিশ খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রাম্যমাণ ১৬টি স্থান ছাড়াও তিনটি স্থানে স্থায়ীভাবে এই মাছ বিক্রি করা হবে। সেগুলো হলো কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্যবিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র ও চট্টগ্রাম মৎস্য বন্দর।

যে ১৬ স্থানে পাওয়া যাবে মাছ
স্থানগুলো হলো—মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ-সংলগ্ন), সচিবালয়ের দক্ষিণ গেট, মিরপুর ডিওএইচএস, মিরপুর, স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ধানমন্ডি ৬ নম্বর, আজিমপুর কলোনি, আজিমপুর, লেডিস ক্লাব, ইস্কাটন, সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধবার ও শনিবার), দুদক অফিস, সেগুনবাগিচা, এজিবি কলোনি, মতিঝিল, শংকর, ধানমন্ডি, সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ধানমন্ডি ২৮, ও মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।

উদ্বোধনের পর মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী নারীদের রান্না সহজ করার জন্য রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের দিকনির্দেশনা দেন। সে জন্য বিএফডিসি রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রেডি টু কুক ফিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। তবে বিএফডিসি থেকে যেসব মাছ রেডি টু কুক হিসেবে বিপণন করা হবে, তা অত্যন্ত মানসম্মত বলে তিনি মন্তব্য করেন।

মাছ উৎপাদনে আমরা বিশ্বে তৃতীয় হলেও, মাছ রফতানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছি উল্লেখ করে আবদুর রহমান বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রেডি টু কুক ফিশের অনেক চাহিদা রয়েছে। বিদেশের বাজারে রেডি টু কুক ফিশের ক্ষেত্রে কোন কোন ধরনের মাছের চাহিদা রয়েছে, সেটা খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

/ইউআই/এনএআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম