ঢাকা মেডিক্যালের ভবন থেকে লাফিয়ে পড়া সেই রোগী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২৪, ০০:১৩আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০০:১৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ভবনের সপ্তম তলার জানালা দিয়ে লাফিয়ে পড়া রোগী জহিরুল ইসলাম (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ৫০ মিনিটে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের প্লাটুন কমান্ডার মো. উজ্জ্বল মিয়া বলেন, তিনি নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বিকালে আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার কিছু সময় পর মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোগীটির পা, কোমর ও মাথায় ফ্র্যাকচার হয়েছিল। তিনি চিকিৎসাধীন ছিলেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

এর আগে সোমবার (১১ মার্চ) রাতে ঢামেক নতুন ভবনের সপ্তম তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে তিনি আহত হয়েছিলেন।

ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার বড়ইহাতি চকপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামান ও জোসনা বেগমের ছেলে জহিরুল। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

রোগীর ছোট ভগ্নিপতি নিলয় বাবু বলেন, জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলতেন। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে গত তিন দিন আগে ঢামেক হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার সেবার জন্য পাশে ছিলেন তার মা জোসনা বেগম। সঙ্গে এক শিশুও ছিল। রাত আনুমানিক ১১টার দিকে তার মা শৌচাগারে গেলে জহিরুল হাসপাতালের পেছনের দিকে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন বলে জানতে পারি। 

/এআইবি/কেএইচ/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম