জুরাইনে খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ২১:৫৫আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২২:১৩

রাজধানী কদমতলীর জুরাইনে রাস্তার পাশে খালের পানিতে ডুবে মো. কামাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের ছোট ভাই  জামাল হোসেন বলেন, তার ভাই কামালের মৃগি রোগ ছিলেন। সন্ধ্যার দিকে বাসার অদূরেই হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ৭টার দিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

মৃত কামাল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হলুদিয়া গ্রামের স্যানেটারি মিস্ত্রির মো. আসলামের ছেলে। বতর্মান জুরাইন কুসুমবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

/কেএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি